প্রধান শিক্ষক এর বাণী

বুড়িমারী হাসর উদ্দিন উচ্চ বিদ্যালয়টি ১৯৫৫ সালে স্থাপিত হয়।বিদ্যালয়টি ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে ৬নং সেক্টরের হেডকোয়ার্টার হিসেবে ব্যবহৃত হয়েছিল। স্বাধীনতা পরবর্তী বিদ্যালয়টি অদ্যাবধি মুক্তিযুদ্ধের স্মারক বহন করে আসছে।
'' শিক্ষাই জাতির মেরুদণ্ড '' কাজেই সবার জন্য শিক্ষা অর্জন করা মানুষের মৌলিক অধিকার।এ অধিকারকে যথাযথ ভাবে বাস্তবায়নের মাধ্যমে বিশ্বের অনেক দেশ আজ উন্নতির চরম শিখরে আড়োহন করছে । এ ক্ষেত্রে বিদ্যালয়টি তার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে সাধ্যমতো চেষ্টা চালিয়ে যাচ্ছে।যুগের সাথে সংগতিপূর্ণ বিকাশের জন্য আমরা প্রত্যেকেই ভাবি নিজ নিজ সন্তানদেরকে নিয়ে।প্রকৃতির সন্তান মানব শিশুকে পরিশুদ্ধ হতে, পরিপূর্ণ হতে হয় স্বীয় সাধনায়।এ ক্ষেত্রে শিক্ষাই হল আমাদের মূল মন্ত্র। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি শিক্ষার মৌলিক উদ্দেশ্য হলো আচরনের কাঙ্ক্ষিত পরিবর্তন। আর এ লক্ষ্যে তাদেরকে সৃজনশীল, স্বাধীন, সক্রিয় এবং দায়িত্বশীল সুনাগরিক হিসেবে গড়ে তোলার জন্য প্রয়োজন যোগ্য শিক্ষকমণ্ডলী এবং উপযুক্ত শিক্ষাদান পদ্ধতির সমন্বয়ে একটি শিক্ষাবান্ধব পরিবেশ। আমি বিনয়ের সাথে দাবী করি,বুড়িমারী হাসর উদ্দিন উচ্চ বিদ্যালয়ে এসবের সমন্বয় ঘটানো সম্ভব হয়েছে।শিক্ষার্থীদের মজ্জাগত প্রতিভা সহজে বিকাশের জন্য প্রতিষ্ঠানটিতে রয়েছে সাধারন শিক্ষার পাশাপাশি কম্পিউটার শিক্ষা,সাংস্কৃতিক, আনুষ্ঠানিক,খেলাধুলাসহ নানাবিদ শিক্ষা।
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক বাংলাদেশের নাগরিক তৈরিতে আধুনিক ও মানসম্মত বিজ্ঞান ও প্রযুক্তি ভিত্তিক শিক্ষা অর্জনের লক্ষ্য নিয়ে প্রয়াস চালিয়ে যাচ্ছে।উন্নত সুখি সমৃদ্ধ আত্মনির্ভরশীল জাতি গঠনে বিদ্যালয়টি অনন্য ভূমিকা রাখবে বলে আমি আশা করি।