প্রতিষ্ঠানের ইতিহাস

মহান স্বাধীনতা যুদ্ধের স্মৃতি বিজড়িত হাসর উদ্দিন উচ্চ বিদ্যালয়টি ১৯৫৫ সালে মরহুম হাসর উদ্দিন,আলিমুদ্দিন ও জাহামুদ্দিন সাহেব ও অন্যান্য বিদ্যানুরাগী ব্যক্তি বর্গের ঐকান্তিক প্রচেষ্টায় বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়।সুমহান স্বাধীনতা যুদ্ধের সময় বিদ্যালয়টি ৬নং সেক্টরের হেড কোয়ার্টার ছিল।৬নং সেক্টর কমান্ডার ছিলেন এয়ার ভাইস মার্শাল এম.খাদেমুল বাশার।